ভিডিওর রিচ বাড়াতে নতুন ফিচার আনছে ইউটিউব

৩০ জুলাই, ২০২৪ ২২:৪৫  

বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের নতুন কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওর রিচ বাড়াতে ‘হাইপ’ নামে নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে। এটি প্লাটফর্মটির ‘লাইক’ বা ‘শেয়ার’ ফিচারের মতোই কাজ করবে। খবর নাইন টু ফাইভ গুগল।

খবরে বলা হয়, ব্যবহারকারীরা গত সাতদিনে আপলোড হওয়া ভিডিও ‘হাইপ’ করে সেগুলোর রিচ বাড়াতে সাহায্য করতে পারবেন।

তবে এটি তাদের তথ্য নিয়ে অ্যালগরিগমকে প্রভাবিত করবে না। এমনকি হাইপ করা ভিডিও ইউটিউবের ট্রেন্ডিং ফিডেও আসবে না, বরং ‘এক্সপ্লোর’ অপশনে গিয়ে এসব ভিডিও দেখা যাবে।

প্রাথমিকভাবে ব্রাজিল, তাইওয়ান ও তুরস্কে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে ইউটিউব।

ডিবিটেক/বিএমটি